০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চুয়াডাঙ্গায় নিখোঁজের দু’দিন পর শারীরিক প্রতিবন্ধী এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / 42
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় নিখোঁজের দু’দিন পর শারীরিক প্রতিবন্ধী এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে জীবননগরের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে আন্দুবাড়িয়া গ্রামের একটি পুকুরে সাগরের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, স্বজনদের দাবি, মঙ্গলবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলো ১৭ বছর বয়সী সাগর।











