০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে করোনায় ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু, নতুন করে আরও ৭২ জনের করোনা সনাক্ত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০২:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
  • / 39

মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী)
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু ২২জন। এছাড়া নতুন করে আরো ৭২ জনের করোনা ভাইরাস সনাক্ত করেছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮৪১ জন। বৃহস্পতিবার ৪ জুন দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মমিনুর রহমান। তিনি বলেন, গত ৩১ মে, ১ ও ২ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)ল্যাবে পাঠানো হয়। পরে ৩ জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থপতি অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৬৮৫ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ২২ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি আরও বলেন শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

Please Share This Post in Your Social Media

নোয়াখালীতে করোনায় ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু, নতুন করে আরও ৭২ জনের করোনা সনাক্ত

প্রকাশ : ০২:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০