০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাবালি থেকে ২টি গরুর জীবন বাঁচালো ফায়ার সার্ভিস

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
  • / 67

টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায় পুকুরের চোরাবালিতে আটকে যাওয়া দুটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ বুধবার দুপুরে এক ঘণ্টার চেষ্টায় গরু দুটিকে উদ্ধার করা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

জানা যায়, ওই গরু দুটি পাশ্ববর্তী এলাকার মো. জাহাঙ্গীর আলমের। সকালে ঘাস খেতে গিয়ে চোরাবালিতে আটকা পড়ে। স্থানীয়রা গরু দুটি উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়, পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, গরু দুটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাণী হোক আর মানুষ হোক প্রতিটি জীবনকে ফায়ার সার্ভিস সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার করার চেষ্টা করে।

Please Share This Post in Your Social Media

চোরাবালি থেকে ২টি গরুর জীবন বাঁচালো ফায়ার সার্ভিস

প্রকাশ : ০৫:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০