০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কক্সবাজারে বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / 40
অনলাইন ডেস্ক
কক্সবাজারের চকোরিয়ার এক বৃদ্ধকে নির্যাতনের ঘটনাটি নজরে আসা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ।
মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।
আজ বুধবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় করা মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, গত ২৪ মে কক্সবাজারের চকোরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় নির্যাতনের শিকার হন নুরুল আলম (৭২)। ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আনছুর আলমের নেতৃত্বে একদল বখাটে যুবক ঘটনাটি ঘটায়।
এ ঘটনার পর ৩১ মে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন চকোরিয়া থানায় মামলা করেন।











