০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নে চাটখিল পৌরসভার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:২২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / 46
মোজাম্মেলহোক,চাটখিল(নোয়াখালী)
করোনাকালীন সময় মানবিক সহায়তা কর্মসূচীর তালিকা প্রণয়নে নগদ ২ হাজার ৫ শত টাকা প্রধানে চাটখিল পৌরসভার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম অভিযোগ পাওয়া গেছে। গতি মঙ্গলবার নোয়াখালী জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুক হোসেন। অভিযোগে জানা যায় চাটখিল পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২৭০ জনের যে তালিকা প্রস্তুত করা হয়েছে এ তালিকা অস্বচ্ছল পরিবারের পরিবর্তে অনেক স্বচ্ছল পরিবারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে সরকারি কর্মকর্তা,শিক্ষক,স্বচ্ছল ব্যবসায়ী,প্রবাসী সহজ সম্পদশালীদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া অনেক ভূয়া নাম ব্যবহার করে কাউন্সিলদের মোবাইল নাম্বার ব্যবহার করার অভিযোগ রয়েছে। ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম কুদ্দুসের স্ত্রী এবং ঐ ওয়ার্ডের আবদুল আউয়ালের নাম অন্তর্ভুক্ত থাকলেও মোবাইল নাম্বার দেওয়া হয়েছে গোলাম কুদ্দুসের। অভিযোগ আরো জানা যায় ১নং ওয়ার্ড থেকে ৬নং ওয়ার্ড এবং ৮নং ওয়ার্ডের ১১৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি বিধি মোতাবেক তাদের নাম অন্তর্ভুক্ত হতে পারেনা। সম্পূর্ণ বেআইনি ভাবে তাদের থেকে সুবিধা নিয়ে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সুবিধা প্রাপ্তদের তালিকা প্রকাশ্যে পৌরসভা কার্যালয়ে টাঙ্গানোর নিয়ম থাকলেও তার মানা হয়নি। এ ব্যাপারে চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সরকারি বিধিমালা অনুযায়ী তালিকা প্রস্তুত করা হয়েছে। অনিয়ম বলা দুর্নীতির প্রশ্নই আসেনা না। নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন,তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











