০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় করোনা জয়ী ৩ ম্যাজিস্ট্রেটকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:৫৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • / 41

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় করোনা জয়ী তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। করোনা শনাক্তের ১৯দিন পর সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা জয়ী ম্যাজিস্ট্রেটরা হলেন- শিবানী সরকার, আমজাদ হোসেন ও খাইরুল ইসলাম।

গত মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই করোনাবিরোধী যুদ্ধে মাঠে প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন সক্রিয়। সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতকরণ, কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে ত্রাণ সরবরাহ, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, আক্রান্ত হওয়া মানুষকে ফলমূল পাঠানো এমন নানা কাজে জড়িয়ে ছিলেন তারা।

তারা বলেন, করোনার সবচেয়ে বড় চিকিৎসা হলো মনোবল ঠিক রাখা। আশপাশের মানুষের কথায় কান না দিয়ে চিকিৎসকের নির্দেশনা মতো চলতে হবে। চিন্তিত না হয়ে মনোবল ঠিক রাখলে করোনা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। নিয়মিত বেশ কয়েকটি ওষুধ সেবন করার পাশাপাশি দুধ, ডিম, ভিটামিন সি ও ডি যুক্ত খাবার খেয়েছি। সাথে ছিল গরম পানি। লবণ মেশানো গরম পানি দিয়ে দিনে ৫-৬ বার গার্গল করেছি।

উল্লেখ্য, গত ১৪ মে তাদের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে। ১৬ মে নমুনা পরীক্ষায় তারা করোনা শনাক্ত হন। ২৮ মে নমুনা পুনঃপরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ আসে। পরে ১৯ দিন পর সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দেন তারা। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৬জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯জন ও মারা গেছেন ১জন।

প্রসঙ্গত তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৬তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১৮ সালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

চুয়াডাঙ্গায় করোনা জয়ী ৩ ম্যাজিস্ট্রেটকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

প্রকাশ : ০৮:৫৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০