০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোণার কলমাকান্দায় পানিতে ডুবে এক দিনে ৩ শিশুর মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৫৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / 48
হৃদয় আহমেদ,নেত্রকোণা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিষয়টি আজ (১লা মে) স্থানীয় সূত্রে জানাযায়, দুপুর দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের সিদ্দিক মিয়ার দেড় বছর বয়সী শিশু ছেলে আকাশ মিয়া পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে বেলা আড়াইটার দিকে পানিতে পড়ে মাইমুনা নামে এক দেড় বছর বয়সী মেয়ে শিশুর মৃত্যু হয়েছে উপজেলার পোগলা ইউনিয়নের কূঁতিগাও গ্রামে। শিশু মাইমুনা কূঁতিগাও গ্রামে নানার বাড়িতে পরিবারের লোকজনের সাথে বেড়াতে এসেছিল। সে বারহাট্টা উপজেলার সাকোয়া গ্রামের মামুন মিয়ার মেয়ে।
অন্যদিকে সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বগাজান গ্রামের আয়নাল হকের দেড় বছর বয়সী এক মেয়ে শিশু বাড়ির পেছনের ডোবায় পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।











