০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চকরিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে বিকাল ৪টার পর দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / 49
মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
চকরিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে বিকাল ৪.০০ পর দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের ১১,৭০০/- টাকা অর্থদন্ড ও একটি দোকান সিলগালা করা হয়েছে।
আজ ০১-০৬-২০২০ খ্রি. তারিখ বিকাল ৫.০০ হতে সন্ধ্যা ৮.০০ ঘটিকা পর্যন্ত করোনা সংক্রমণ এর বিস্তার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ। উপজেলার বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চকরিয়া পৌরসভা হালকাকারা, থানা সেন্টার, কাজিপাড়া, তরছগাটা, চিরিংগা কাচা বাজার, পৌর বাস টার্মিনালে অভিযান চালিয়ে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৪ টি মামলায় ১১,৭০০/- অর্থদন্ড প্রদান ও একটি দোকান সিলগালা করা হয়।
এ অভিযান চলমান থাকবে…
মুখে মাস্ক ব্যবহার করুন। ঘরে থাকবেন নিরাপদে থাকবেন।
আপনি ও আপনার পরিবার সুরক্ষিত থাকবে।











