০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শার্শায় ফেন্সসিডিলসহ প্রাইভেটকার আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:৫৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / 42
নজরুল ইসলাম,বেনাপোল
যশোরের শার্শায় মাদকসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
রবিবার রাত ১১ টার দিকে উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে পুলিশ মাদকদ্রব্যসহ প্রাইভেটকারটি জব্দ করে।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শার্শা থানার সাব-ইন্সপেক্টর সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পান্তাপাড়া গ্রামে অভিযান কালে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ১২- ৪১৩১) ধাওয়া করলে গ্রামের পশ্চিমপাড়ায় জামে মসজিদের ফেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে। রাতেই স্থানীয় সাংবাদিকসহ অনেকের উপস্থিতিতে প্রাইভেটকারটি তল্লাশি করে ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকার জব্দ করা করা হয়েছে। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।











