১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / 42
মোস্তাকিম হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে বন্ধের দিনে ও করোনা ভাইরাসের কারণে দোকান খোলা রাখার অপরাধে ৬ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদিম সারোয়ার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
জানাযায়,শনিবার সন্ধ্যায় পাঁচবিবি বাজারের মুদি ব্যবসায়ী আরিফুল ইসলাম, দূর্জয় বসাক, দিলীপ চন্দ্র ,অরবিন্দ সরকার। উপজেলার বাগজানা বাজারের মাতৃছায়া কসমেটিক্স এন্ড ষ্টোর ও দি নিউ ফ্যাশন টেইলার্স এন্ড ক্লথ ষ্টোর বন্ধের দিনে দোকান খোলা রাখেন।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদিম সারোয়ার জানান, বন্ধের দিনে ও করোনা ভাইরাসের কারণে দোকান খোলা রাখার অপরাধে ৬ ব্যবসায়ীর কাছ থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।












