১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা জুন থেকে খুলবে রাবি, তবে সীমিত পরিসরে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
  • / 39

রাবি প্রতিনিধি 
পহেলা জুন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সীমিত পরিসরে খোলার সিদ্বান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চলবে না ক্লাস-পরিক্ষা।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে  বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো।
আজ শনিবার (৩০ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্বান্ত নেয়া হয়েছে।  মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় ইউজিসির নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ জুন থেকে ক্যাম্পাস খোলার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়। পরে শনিবার জরুরী সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ খোলার সিদ্ধান্ত নেয়া হয়।
অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, এখন ওই হলসমূহ খোলা হবে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

পহেলা জুন থেকে খুলবে রাবি, তবে সীমিত পরিসরে

প্রকাশ : ০৫:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০