১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে সাংবাদিকের হৃদয় বিদারক পোস্ট, কিছুক্ষণ পরই মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:৫৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
  • / 41

চাঁদপুর সংবাদদাতা

নিজের ফেসবুক ওয়ালে মাফ চেয়ে একটি পোস্ট দেয়ার দুই ঘণ্টার মধ্যে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জের সাংবাদিক আবুল হাসনাত।

এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ফেসবুকে লিখেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন’

সাংবাদিক আবুল হাসনাত হাসেমের করোনা উপসর্গ ছিলো। তিনি জ্বর, শ্বাসকষ্ট ভুগছিলেন।

উল্লেখ্য, সাংবাদিক আবুল হাসনাত হাসেম প্রেসক্লাব ফরিদগঞ্জের দপ্তর সম্পাদক ও দৈনিক চাঁদপুর জমিন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী গুণিজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ১৯৯০ সাল নাগাদ বাংলাদেশ ছাত্রলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন।

এদিকে সাংবাদিক আবুল হাসনাতের মৃত্যুতে প্রেসক্লাব ফরিদগঞ্জ শোক প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

ফেসবুকে সাংবাদিকের হৃদয় বিদারক পোস্ট, কিছুক্ষণ পরই মৃত্যু

প্রকাশ : ০৭:৫৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০