০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে সেনা সদস্যের মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / 71
সিলেট ব্যুরো অফিস
সিলেট সিটি করপোরেশনের একটি নির্মাণাধীন ভবন থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সিলেটের বন্দর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ১৭ জনকে আটক করেছে পুলিশ।
নিহত সেনা সদস্যের নাম দেলোয়াল হোসেন। তিনি সিলেট সেনানিবাসের ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কোরে কর্মরত ছিলেন। তার বাড়ী মেহেরপুরেের গাংনী উপজেলার জুগিরগোফার রায়পুর গ্রামে।
পুলিশ জানায়, সিলেট সিটি করপোরেশনের ওই ভবনে নির্মাণ কাজ চলছিল। এসময় ১২ তলার ছাদ থেকে একটি স্টিলের পাইপ দেলওয়ারের মাথায় এসে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন। ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই ঘটনায় আমি মর্মাহত। নিহত সেনা সদস্যের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তারা ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। আমি সেনা কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। তদন্ত রিপোর্ট অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





















