০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ জেলায় তাপপ্রবাহ, গরম-লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / 36
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
তীব্র রোদে পুড়ছে সারাদেশ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ সবাই। সড়কে বা ঘরে, কোথাও স্বস্তি নেই। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গরম অনুভুত হচ্ছে বেশি। দেশের ৩১টি জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। ফলে, অসহনীয় গরমে অতিষ্ঠ দেশের মানুষ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন তাপমাত্রা অব্যাহত থাকবে আরো সপ্তাহখানেক। নেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা দেখা দিয়েছে। যা ৭ জুনের দিকে নিম্নচাপে রুপ নিতে পারে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি। বৃষ্টি হয় শুধু সিলেট এবং শ্রীমঙ্গলে।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেছেন, মে মাসে স্বাভাবিকের চেয়ে ৪৪ ভাগ বৃষ্টি কম হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা দেখা দেয়ায় আপাতত কমছে না তাপমাত্রা।
বঙ্গোসাগরে এখন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। যদিও ঘূর্ণিঝড় তৈরির জন্য দরকার ২৬ ডিগ্রি। তবে, নিম্নচাপ তৈরি হলেই ঘূর্ণিঝড়ের বিষয়ে স্পষ্ট হওয়া যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় যা-ই হোক, এ প্রক্রিয়া শেষ হওয়ার পরই বর্ষাকাল শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

৩১ জেলায় তাপপ্রবাহ, গরম-লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

প্রকাশ : ০১:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩