০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
হিলিতে আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / 41
সোহেল রানা,হিলি(দিনাজপুর)
হিলিতে আদিবাসী পল্লীতে তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রহমত নামের একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার রাজধানী মোড় এলাকার একটি মুরগী খামার থেকে তাকে আটক করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হাকিমপুর-ঘোড়াঘাট সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম জানান,গত ২৪ ই মে রবিবার উপজেলার আদিবাসী পল্লীতে তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ শিরোনামে বেশ কিছু অনলাইন ও প্রিন্ট মিড়িয়ায় নিউজ প্রকাশিত হয়। প্রকাশিত নিউজের বিষয়টি আমলে নিয়ে দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন স্যারের নির্দেশনায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে ১৮ ঘন্টা পর উপজেলার রাজধানী মোড় এলাকার একটি মুরগী খামার থেকে রহমত নামের ওই ব্যক্তিকে আটক করে এসআই রাজু । আটকের পর আজ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটকৃত রহমত (৪৫) উপজেলার চন্ডিপুর সাঁওতাল পাড়া এলাকার আলিম ওরফে শামসুল হকের ছেলে।











