০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / 42
ইসতিয়াক আহাম্মদ,চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার আসমানখালীতে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রাশেদুজ্জামান টোকন (২৮) নিহত হয়। জানা গেছে আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে, আহত হয়েছে নিহতের চাচাতো ভাই রিফাত ও শামীম আশংকাজনক অবস্থায় রাজশাহী রেফার্ড করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে বন্দর রামনগর মোড়ে এঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.সোহানা আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।











