০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৫৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / 44
সিরাজগঞ্জ প্রতিনিধি
ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মৃত ইমাম আইউব আলীর (৭০) উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ওই মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সকালে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছিলেন ইমাম আইউব আলী। নামাজ শুরু করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা তাকে মৃত অবস্থায় পায়।











