০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোণার কলমাকান্দায় ঈদ সামগ্রী ক্রয়ে যুবদল নেতা নাজিমের সহায়তা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / 51
হৃদয় আহমেদ, কলমাকান্দা(নেত্রকোণা)
একটু ভাবনা, একটু সহায়তা, একটু বাস্তব সম্মত পদক্ষেপ এসব কিছু লালন করেই নেত্রকোণার কলমাকান্দায় আজ (২৪ মে) রোববার সকালে জাতীয়তবাদী যুবদলের সভাপতি নাজিম আহমেদ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ক্রয় করার জন্য নিজস্ব অর্থায়নে সাধ্য অনুযায়ী নগদ অর্থ সহায়তা দিলেন তিনি।
উপজেলা জাতীয়বাদী যুবদলের সভাপতি নাজিম আহমেদ জানান, এর আগেও ২২ এপ্রিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে সহায়তা দেওয়া হয়। তাই আজ আমার সাধ্য অনুযায়ী শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ক্রয় জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছি।











