০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত সর্বোচ্চ ১৮৭৩, মৃত্যু ২০

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:৪৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
  • / 73

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৮৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩২ হাজার ৭৮ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৫২ জন।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৮৭৩ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন। মারা গেছেন আরও ২০ জন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও চার জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, আট জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে ও দুই জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪৫২ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৯৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৮৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ২ লাখ ৩৪ হাজার ৬৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত সর্বোচ্চ ১৮৭৩, মৃত্যু ২০

প্রকাশ : ০৯:৪৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০