০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার কলমাকান্দায় বেদেপল্লীতে পুলিশ সুপারের ত্রাণ বিতরণ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
  • / 40

হৃদয় আহমেদ,কলমাকান্দা(নেত্রকোণা)
 নেত্রকোনার কলমাকান্দায় বেদেপল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার। আজ শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডোরিয়াকোনায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার  খাদ্যসামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি। এ সময় একাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, শুকনো মরিচ, চিনি, দুধ, সেমাই ও লবণ বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে দুর্গাপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ও পরিদর্শক (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম খানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

নেত্রকোণার কলমাকান্দায় বেদেপল্লীতে পুলিশ সুপারের ত্রাণ বিতরণ

প্রকাশ : ০৯:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০