০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:৫৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
  • / 51

হৃদয় আহমেদ,নেত্রকোণা
নেত্রকোনার কলমাকান্দায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার  ১৪ বছর বয়সী এই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এর আগে শনিবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে শহর আলী (২৬) নামের একজনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা করেন।
অভিযুক্ত শহর আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের মৃত জবেদ আলী’র ছেলে। তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক।
মানসিক প্রতিবন্ধী কিশোরীর বাবা বলেন, কিছুদিন আগে শহর আলীর বাড়িতে মাহফিল চলছিল। আমার মেয়ে তখন ওই বাড়িতে যায়। পরে অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে আমার মেয়েকে শহর আলী ধর্ষণ করে।
তিনি বলেন, পরে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে দ্রুত পালিয়ে যান শহর আলী। আমি ঘরে ঢুকলে মেয়ে কান্নাকাটি করে একথা জানায়। পরে বিষয়টি জনপ্রতিনিধি ও পুলিশকে জানাই।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম সমকালকে বলেন, অভিযোগেরভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শহর আলীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

নেত্রকোনায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ : ০৮:৫৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০