০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের বিচারপতি করোনায় আক্রান্ত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
  • / 73

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার সকালে তিনি নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বিচারপতি জানান, গত ৮ মে তিনি করোনা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করছেন। শুরুর দিকে তার সামান্য জ্বর ও কাশির উপসর্গ দেখা দেয়। পরে অধিক জ্বর ও অন্যান্য অসুস্থতার কারণে গত ১০ মে বিচারপতিদের একটি ভিডিও কনফারেন্সে তিনি যোগ দিতে পারেননি।

তিনি আরও জানান, গত ১১ মে তিনি করোনা পরীক্ষা করান। এতে ফল পজিটিভ আসে। ওই সময় পর্যন্ত তিনি বাসাতেই ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ মে তাকে মুগদা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএইচ)। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

সুপ্রিম কোর্টের বিচারপতি করোনায় আক্রান্ত

প্রকাশ : ০৭:০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০