০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআইয়ের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৫৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
  • / 65

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) মারা গেছেন।

তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন।

এআইজি সোহেল রানা জানান, করোনাভাইরাস পজেটিভ হওয়ায় গত ১১ মে এসআই মজিবুর রহমান তালুকদারকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় উল্লেখ করে তিনি আরও জানান, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মজিবুর রহমান আজ সোমবার সকাল ৮ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান।

তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। বর্তমানে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখ পাড়া গ্রামে বসবাস করেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ বগুড়া পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের নয় সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

Please Share This Post in Your Social Media

করোনায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআইয়ের মৃত্যু

প্রকাশ : ০৬:৫৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০