০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনার কলমাকান্দায় জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / 50
হৃদয় আহমেদ,নেত্রকোণা
নেত্রকোণা কলমাকান্দা উপজেলা করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আজ শনিবার (১৬ মে) নেত্রকোণা জেলা পরিষদের উদ্যোগে ডাক বাংলা মাঠে পরস্পর দূরত্ব বজায় রেখে জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার ও মিনারা ইসলাম এ ত্রাণ বিতরণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। তাছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ইউএনও মোঃ সোহেল রানা বীর মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ।





















