১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ময়মনসিংহে চিকিৎসক, নার্সসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:২৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / 50
ময়মনসিংহে চার চিকিৎসক, তিন নার্স ও এক ল্যাব টেকনিশিয়ানসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক ও ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, করোনা শনাক্ত হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নার্স ও ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ল্যাব টেকনিশিয়ানের।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ২৫৯ জনের মধ্যে ১৫৮ জনই জেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী বলে জানান সিভিল সার্জন।
যোগাযোগ করা হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩৯ জন চিকিৎসক, ৩৯ জন নার্স ও ২৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।