০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার মাঝেই সীমান্ত সংঘাতে ভারত-চীন, ১১ জওয়ান আহত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
  • / 58

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও উত্তপ্ত হয়ে উঠল ভারত-চীন সীমান্ত। উত্তর সিকিম সীমান্তে তর্কবিতর্ক থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছায় দুই দেশের সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (৯ মে) নাকু লা সেক্টরে এই হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভারতীয় ও চীনের সেনারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ‘নাকু লা সেক্টরের কাছে দুই দেশের সেনা সংঘাতে জড়ায়, যে এলাকার উচ্চতা ৫ হাজার মিটারেরও বেশি। ঘুষি, হাতাহাতিতে আহত হন দুই পক্ষেরই কয়েকজন জওয়ান।’ অন্য একজন জানান, ‘প্রায় ১৫০ জওয়ানের মধ্যে সংঘাতের সময় চার ভারতীয় জওয়ান এবং সাত চীনা জওয়ান আহত হয়েছেন।’
এই এলাকায় সড়ক পরিবহণ নেই। হেলিকপ্টারে করে যোগাযোগ ব্যবস্থা চালু রাখে ভারতীয় সেনারা। শনিবার নাকু লা সেক্টরে আচমকাই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই দেশের সেনারা। জি নিউজের সূত্র জানাচ্ছে, উভয় দেশই সীমান্ত বরাবর পেট্রোলিং চালাচ্ছিল। সেই সময় বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা রীতিমতো হাতাহাতিতে পৌঁছায়। পরে গোটা ঘটনার মীমাংসা হয়।
সেনা সূত্রে খবর, নাকু লা সেক্টরে সাধারণত কোনও সংঘর্ষের ঘটনা ঘটে না। মুগুথাং এলাকার কাছে অবস্থিত এই সেক্টর মোটামুটিভাবে শান্তিপূর্ণ। তবে আচমকাই এই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দেশের সেনারা। অবশ্য বিষয়টি পরে মিটিয়ে নেওয়া হয়েছে। এবার ১ মে মুখোমুখি হয়নি ভারত ও চীনের সেনাবাহিনী। প্রথা মেনে প্রত্যেকবার ১ মে অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবসে মুখোমুখি হয় ভারত ও চীনের সেনাবাহিনী। সীমান্তের বিভিন্ন পয়েন্টে প্রত্যেকবার মুখোমুখি হয় তারা। কিন্তু এবার সম্ভবত করোনা মহামারির জেরেই বাধা পড়েছে সেই প্রথায়। প্রত্যেকবারই লাইন অব একচুয়াল কন্ট্রোলে হয় বোর্ডের পার্সোনাল মিটিং বা বিপিএম।

Please Share This Post in Your Social Media

করোনার মাঝেই সীমান্ত সংঘাতে ভারত-চীন, ১১ জওয়ান আহত

প্রকাশ : ০৬:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০