কলমাকান্দায় রোজা রেখে ধান কাটলেন আতাউর রহমান খান আখিরের নেতাকর্মীরা
- প্রকাশ : ০৩:৩৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / 50
হৃদয় আহমেদ,নেত্রকোনা
করোনা ভাইরাস মহামারী দূর্যোগের প্রভাবে সবকিছু লকডাউন ও দেশের এই পরিস্থিতিতে কলমাকান্দা ও দুর্গাপুরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আতাউর রহমান খান আখির ও তার নেতাকর্মীরা। তিনি সহ তার পক্ষ হতে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকার আশ্বাস দেন আতাউর রহমান খান আখির ও তার নেতাকর্মীরা। তাই প্রতিটি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে অসহায় মানুষের পাশে তিনি সহ তার নেতাকর্মীরা।
তাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও আতাউর রহমান খান আখিরের পক্ষ থেকে গতকাল (৯ মে) শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ কাজ করেন তারা। কলমাকান্দা উপজেলা বড়কাপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক আবু বক্করের (১২) বারো কাটা জমির ধান কেটে দেওয়া হয়েছে ।
টানা তৃতীয়বারের মতো ধান কাটা থেকে শুরু করে ধান মাড়াই পর্যন্ত কৃষক পাশে থেকে এ কাজ শেষ করলেন আতাউর রহমান খান আখির নেতাকর্মীরা।
এ সময় আতাউর রহমান খান আখিরের কর্মী,রাকিব হাসান জনি জানান,,জননেতা রোটারিয়ান আতাউর রহমান খান আখিরের সার্বিক তত্বাবধানে। কলমাকান্দা-দূর্গাপুরে বিভিন্ন ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের পাশে এই নিয়ে ৩য় বার কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া থেকে শুরু করে মাড়াই পর্যন্ত কাজ করা হয়েছে। আরেকটি কথা দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদেরই এক সহযোদ্ধা, বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশনের নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাজিরপুর ইউনিয়নের নুরুজ্জামান শেখ তিনি অসুস্থতার কারণে আমাদের সাথে আসতে পারেনি। তাই আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি।
কৃষক আবু বক্কর জানান, এই মৌসুমে জমিতে ধানের গুণগতমান ভালো হয়েছে। কিন্তু দেশের এই পরিস্থিতিতে বাহির থেকে শ্রমিক আসতে না পারায় কিছুতেই পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না। এ সময় নেতাকর্মীরা এসে ধান কাটা থেকে শুরু করে মাড়ায় পর্যন্ত শেষ করল। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাতে করে সব সময় অসহায় মানুষের পাশে থাকতে পারেন তারা।





















