০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আরও ৮৮ কয়েদির মুক্তি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৩:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
  • / 46

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বগুড়া কারাগার থেকে তৃতীয় ধাপে ৮৮ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকালে তাদের একসঙ্গে মুক্তি দেওয়া হয়।
এরআগে এ জেলায় স্বল্প মেয়াদে সজা প্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়া হয়। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত জেল সুপার মো. তাজউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বগুড়া থেকে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ১৬৯ জনের মুক্তির সুপারিশ করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। পরে তা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যায় এবং প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে প্রথম ধাপে চার জন, দ্বিতীয় ধাপে ৩ মে আরও সাত জন এবং আজ বিকালে ৮৮ জনকে মুক্তি দেওয়া হয়।
জেলার শরিফুল ইসলাম বলেন, ‘যেসব বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে এরা সবাই স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ছিলেন। এদের সাজার মেয়াদ তিন মাস থেকে সর্বোচ্চ ১ বছর ছিল।’

Please Share This Post in Your Social Media

বগুড়ায় আরও ৮৮ কয়েদির মুক্তি

প্রকাশ : ০৩:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০