০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ফিলিস্তিনি হওয়ার ঝুঁকিতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা: জাতিসংঘ দূত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:৪০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / 67

নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা নতুন ফিলিস্তিনি হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষ দূত অলিভিয়ার দ্য শুটার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল মঙ্গলবার তিনি এ সতর্কতার কথা বলেন।
অলিভিয়ার বলেন, বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য বিদেশি ত্রাণ কমে আসছে। আর সেখানে কাজের অনুমতি না থাকায় রোহিঙ্গারা অলস সময় কাটাচ্ছে। এ কারণে তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
রোহিঙ্গারা এক প্রকার অবরুদ্ধ অবস্থায় আছে বলে জানান জাতিসংঘের এই বিশেষ দূত। এ ছাড়া ক্যাম্পের পরিবেশও শোচনীয় বলে জানান অলিভিয়ার।
তবে জাতিসংঘের বিশেষ দূত বলেন, নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকেই সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু তা শিগগিরই হচ্ছে না বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অলিভিয়ার।

Please Share This Post in Your Social Media

নতুন ফিলিস্তিনি হওয়ার ঝুঁকিতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা: জাতিসংঘ দূত

প্রকাশ : ০৪:৪০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩