১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / 61
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা 
আগের ঘোষণা অনুযায়ী আজ বুধবার থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। সকাল থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি মঙ্গলবারের পরিবর্তে হবে শুক্রবার।
গত ১৮ মে রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে ডিএমটিসিএল সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক। তিনি বলেন, জনগণের চাহিদা বিবেচনায় নতুন সময়সূচিতে চলব।
ডিএমটিসিএল এমডি বলেন, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পরপর মেট্রো ছাড়বে। বেলা ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পরপর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে ‘নন-পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আজ থেকে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

প্রকাশ : ০৪:১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩