০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না: রিজভী

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
  • / 100

অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না। তাদের কথায় মনে হচ্ছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ।
বুধবার (৬ মে) রাজশাহী মহানগরীর কাজিরহাট এলাকায় রাজশাহী জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন শপিংমলে সামাজিক দূরত্বের নির্দেশ দিয়ে খুলে দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও খুলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, যেখানে করোনাভাইরাস এমন একটি ছোঁয়াছে রোগ, একজনের কাছ থেকে অন্য জনের শরীরে গেলেই জীবননাশের সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এরকম পরিস্থিতিতে সরকার শপিংমল খুলে দিয়েছে।
‘স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, খুলে না দিলে কীভাবে চলবে। তাদের কথায় মনে হচ্ছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ। অন্য কিছু গুরুত্বপূর্ণ বিধায় সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না’ যোগ করেন বিএনপি মুখপাত্র।
রিজভী বলেন, আমরা সরকারি কোনো রিলিফ পাই না। আমরা নিজেদের পয়সা খরচ করে ত্রাণের ব্যবস্থা করি। প্রায় ১২ লাখ পরিবারকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ সরবরাহ করছে।

Please Share This Post in Your Social Media

সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না: রিজভী

প্রকাশ : ০৬:০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০