০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঈশ্বরদীতে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / 81
অনলাইন ডেস্ক
ঈশ্বরদীতে জ্বর, গলাব্যথা ও বমি করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর (৩৫) মৃত্যু হয়।
করোনা সন্দেহে সকালে ওই নারীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসা দল। শনিবার রাতে তাঁকে বিশেষ ব্যবস্থায় দাফন করার কথা রয়েছে।
আইইডিসিআর থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত ওই বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দিয়েছে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য বিভাগ।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান জানান, ওই নারী শুক্রবার (০১ মে) বিকেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শে শনিবার সকালে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





















