০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
৪ মে অনুশীলনে ফিরবে বার্সা-রিয়াল
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:১৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / 87
অনলাইন ডেস্ক
আগামী ৪ মে অনুশীলনে ফিরতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল লিগের খেলোয়াড়রা। তবে দলীয়ভাবে নয়, এককভাবে অনুশীলন করতে পারবে সকলে।
কিন্তু তার আগে স্প্যানিশ লিগের খেলোয়াড়দের করোনা পরীক্ষা দিতে হচ্ছে। লা লিগা কর্তৃপক্ষ সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষা শেষে অনুশীলনের অনুমতি দিবে।
লা লিগার এক কর্মকর্তা জানান, ‘স্পেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নির্দেশেই আগামী ৪ মে থেকে অনুশীলন শুরু হচ্ছে। তবে দলীয়ভাবে নয়।’
অনুশীলনে নামার আগে ও পরে সকল নির্দেশনা মানতে হবে বলে জানান ঐ কর্মকতা। তিনি বলেন, ‘অনুশীলনের নামার আগে করোনা পরীক্ষা করতে হবে খেলোয়াড়দের। আর অবশ্যই নিরাপত্তা উপকরণ পরিধান করে অনুশীলনে যেতে হবে সকলকে।’





















