১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সেবা দেবে ‘প্রবাস বন্ধু’

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৩:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
  • / 76

প্রবাস ডেস্ক

সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদানের জন্য গতকাল অনলাইন পদ্ধতিতে ‘প্রবাস বন্ধু কল সেন্টার’-এর উদ্বোধন করা হয়।
করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে সৌদি আরবের বাংলাদেশি ২২ লাখ প্রবাসীদের জন্য চালু করা হয় এই ‘প্রবাস বন্ধুকল সেন্টার’।
কল সেন্টারের হট লাইন নম্বর +৮৮০৯৬১১৯৯৯১১, সাথে থাকছে দুইটি ইমো নম্বর: +৮৮০১৪০০৬১১৯৯-৮, +৮৮০১৯৫৮১০৫০২।

অনলাইন পদ্ধতিতে সেবাটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মো. আবুল হাসান, ৩টি মন্ত্রণালয়ের সচিবগণ, এটুআই এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান ও এটুআই-এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ- আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডাক্তারগণ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

সৌদি প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সেবা দেবে ‘প্রবাস বন্ধু’

প্রকাশ : ০৩:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০