১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • / 93
 
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি আওয়ামী লীগের একজন কর্মী। যেহেতু গতকাল (১১ ডিসেম্বর) আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাই আজ রাতেই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করতে চাচ্ছি। তার আগে আজ (মঙ্গলবার) ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করে দোয়া চেয়েছি।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনপ্রিয়তার। ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই জয়ী হবেন।
এই নায়িকা আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে জনপ্রিয়তার যাচাই হবে। যে জনপ্রিয় সেই জিতে আসবে।
এর আগে, গতকাল সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান চিত্রনায়িকা মাহিয়া মাহি।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই চিত্রনায়িকা।
প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহিয়া মাহি। মনোনয়ন বঞ্চিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন তিনি।

Please Share This Post in Your Social Media

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

প্রকাশ : ১২:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩