১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কুমিল্লায় একই পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / 79
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় একই পরিবারের চারজনসহ নতুন করে মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজন জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং অন্যজনের বাড়ি জেলার তিতাস উপজেলায়। একই পরিবারের চারজনের করোনা পজেটিভ রিপোর্ট আসায় মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পুরো লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।
মুরাদনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম জানান, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়াকান্দা গ্রামের একটি পরিবারের একজন ব্যক্তি করোনা আক্রান্ত হন। এরপর ওই পরিবার ও আশপাশের ১৬ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। মঙ্গলবার তাদের রিপোর্ট আসে। এতে আগে আক্রান্ত ব্যক্তির মা, বাবা, ভাই ও ভাতিজাসহ চারজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। তাই মঙ্গলবার দুপুর থেকে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পুরো লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।





















