১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআর এর সকল অফিস খোলা রাখার নির্দেশ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
  • / 79

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে জাতীয় রাজস্ব বাের্ডের (এনবিআর) সকল অফিস খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আজ রোববার (২৬ এপ্রিল) এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানায় এনবিআর। অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব শামীম আহসান স্বাক্ষরিত নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আদেশে বলা হয়, দেশব্যাপী করােনাভাইরাস মােকাবিলায়  অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল এবং ৩ মে হতে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘােষণা করেছে । উক্ত ছুটির সঙ্গে আগামী ১ ও ২ মে সাপ্তাহিক ছুটিও সুংযুক্ত থাকবে। উক্ত ছুটিকালীন জরুরি প্রয়ােজনে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং এ বিভাগের অধীনস্থ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরসমূহ খোলা রাখার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিভাগকে অনুরােধ করা হয়েছে।

এ অবস্থায় ছুটিকালীন জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ট্যাকসেস ট্রাইব্যুনাল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালকে তাদের আওতাধীন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের দফতরসমূহ খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

এনবিআর এর সকল অফিস খোলা রাখার নির্দেশ

প্রকাশ : ০৪:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০