আবারও স্পিকার হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
- প্রকাশ : ১০:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / 102

আবারও স্পিকার নির্বাচিত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার (১ জানুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলীয় সভায় তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। সভায় ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকেও নির্বাচনের সিদ্ধান্ত হয়।
এর আগে ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাম প্রস্তাব করেন এবং নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়েছে। একাদশে জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদেও উপনেতা নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া বর্তমান নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদেও চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।


























