০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:২০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / 68
গোপালগঞ্জ প্রতিনিধি
আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক আর না মানুক সেটা তাদের ব্যাপার। আমার মাও জন্মগতভাবে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আজ রোববার দুপুরে এসব কথা বলেন জাহাঙ্গীর।
নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন, নগরীর উন্নয়নে কাজ করব। সিটি করপোরেশনের উন্নয়নে আমি সকলের সহযোগিতা নেব। সকলের সাথেই মিলেমিশে, সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ করব। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সঙ্গে থাকবে।
জাহাঙ্গীর বলেন, আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ সমর্থক। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, নেত্রীর বাড়িতে এসেছি।
বহিষ্কারের বিষয় নিয়ে জাহাঙ্গীর বলেন, এটি আমার বিষয় না এটি দলের বিষয়। দল যা ভালো বুঝবে সেটাই করবে।
এর আগে জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। এ সময় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।





















