১১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৩৭ তম

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,
  • প্রকাশ : ০৫:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / 106

সামরিক শক্তি সূচকে (২০২৪) বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে ৩৭তম অবস্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সামরিক সক্ষমতার ওপর নির্ভর করে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) এ সূচক তৈরি করে। জিএফপির সূচকে এবারও শীর্ষ সামরিক ক্ষমতাধর দেশ হিসেবে নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র
গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৪০। এবার তিন ধাপ উন্নতি করেছে।
এই সূচক করার বিষয়ে জিএফপির ওয়েবসাইটে বলা হয়েছে, এসব দেশের সামরিক সক্ষমতার সর্বশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, সৈন্য সংখ্যাসহ ৬০টির বেশি মাপকাঠির ওপর ভিত্তি করে ২০২৪ সালের সূচক তৈরি করা হয়েছে। গত ৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এই সূচকের ভিত্তি হিসেবে ধরে নিয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে।
‘২০২৪ মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ নামে প্রকাশিত এ সূচকে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৫৪১৯। গত বছর যা ছিল শূন্য দশমিক ৫৮৭১। আর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের স্কোর শূন্য দশমিক ০৬৯৯।
এবারও এই সূচকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রেখেছে যথাক্রমে রাশিয়া, চীন ও ভারত। আগের তুলনায় সামরিক শক্তিতে উন্নতি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির অবস্থান এবার পাঁচে। এছাড়া, সামরিক শক্তিতে অবনমন হয়েছে যুক্তরাজ্যের। সেরা পাঁচে এবার জায়গা হয়নি দেশটির। ছয়ে স্থান পেয়েছে যুক্তরাজ্য।
এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, বাংলাদেশ সেনাবাহিনীতে ১ লাখ ৬৩ হাজার জন সক্রিয় সৈন্য, ৩২০টি ট্যাংক, ১৩ হাজার ১০০টি সামরিক যান, সেল্ফ প্রোপেলড আর্টিলারি গান (এসপিজি) ২৭টি ও মাল্টিপল লঞ্চ রকেট প্রোজেক্টর (এমএলআরএস) যান রয়েছে ৭১টি।
আরও বলা হয়েছে, বাংলাদেশের নৌবাহিনীতে সক্রিয় সদস্য আছেন ২৫ হাজার ১০০ জন। আর বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সদস্য ১৭ হাজার ৪০০ জন।

Please Share This Post in Your Social Media

সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৩৭ তম

প্রকাশ : ০৫:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪