০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতালির প্রধানমন্ত্রীর অভিনন্দন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,
  • প্রকাশ : ০৫:২০:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / 97

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দনবার্তায় জর্জিয়া মেলোনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন অভিষেক উপলক্ষে আমি ইতালীয় সরকারের পক্ষ থেকে আপনাকে আপনার মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি।
দুই দেশের বন্ধুত্বের দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে জর্জিয়া মেলোনি বলেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে বস্ত্র, অভিবাসন, নিরাপত্তা ও জ্বালানি শক্তি স্থানান্তরের মতো ক্ষেত্রগুলোয় আমাদের গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে একসঙ্গে কাজ করা অব্যাহত রাখব।
অভিনন্দনবার্তায় জর্জিয়া মেলোনি আরও বলেন, আপনার ম্যান্ডেট পূরণে আপনার সার্বিক সাফল্য কামনা করছি, আমি আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতালির প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশ : ০৫:২০:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪