০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ যানবাহন নিয়ে পদ্মায় ডুবে গেছে ফেরি রজনীগন্ধা

নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
  • প্রকাশ : ০৪:৩১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / 86

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকে থাকা ফেরি রজনীগন্ধা ১৭টি যানবাহন নিয়ে নদীতে ডুবে গেছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যেতে থাকে।

স্থানীয়রা জানান, এসময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা গেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি পদ্মা নদীতে ডুবে যায়।

এসময় ফেরিতে ১৭টি যানবাহন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সব যানবাহনের বহু যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করেছে স্থানীয়রা। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

১৭ যানবাহন নিয়ে পদ্মায় ডুবে গেছে ফেরি রজনীগন্ধা

প্রকাশ : ০৪:৩১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪