১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চালের দাম স্বাভাবিক হবে বৃহস্পতিবার থেকে: খাদ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
  • প্রকাশ : ০১:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / 79

চালের দাম আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্বাভাবিক হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পাশাপাশি আগামী চারদিনের মধ্যে ধান-চালের দাম আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশও দেন তিনি।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে ধান-চালের বাজার ঊর্ধ্বগতি রোধকল্পে মিল মালিকদের সঙ্গে খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনে আগের দিন থেকে যেভাবে চালের দাম বেড়েছে, একই পরিস্থিতির মধ্য দিয়ে চালের দাম কমাতে হবে। এর ব্যতিক্রম হলে ফুড গ্রেইনের লাইসেন্স চেক করা হবে।
তিনি বলেন, কোনো ক্রমেই যেন চালের দাম বৃদ্ধি না পায়। কারণ দাম নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে আছে মন্ত্রণালয়।
খাদ্যমন্ত্রী জানান, দাম নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সারাদিন ৮টি বিভাগের অভিযান চালাবে খাদ্য মন্ত্রণালয়। এ সময় যার কাছে মজুদ পাওয়া যাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, ব্যবসায়ীরা কথা দিয়েছেন, চালের দাম কমিয়ে নিয়ে আসবেন। তারপরও প্রয়োজনে চাল আমদানির অনুমতি দিবে সরকার।
দুই সপ্তাহের ব্যবধানে মান ও ধরনভেদে চালের দাম কেজিতে ২ থেকে ৬ টাকা বেড়েছে। মোকামগুলোয় চালের দাম বাড়ার পর রাজধানী ঢাকাসহ সারা দেশেই এখন চালের দাম বাড়তি। এ দফায় মোটা, মাঝারি ও সরু—সব ধরনের চালের দামই বেড়েছে।

Please Share This Post in Your Social Media

চালের দাম স্বাভাবিক হবে বৃহস্পতিবার থেকে: খাদ্যমন্ত্রী

প্রকাশ : ০১:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪