১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক,রাজশাহী
  • প্রকাশ : ০৪:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / 117

Woman councilor arrested with heroin in Rajshahi

রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন পারভিন (৪৭) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পুঠিয়া পৌরসভার বারইপাড়া (খাঁপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আইরিন একই এলাকার ফজেলের স্ত্রী। এছাড়াও পুঠিয়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনি।
পুঠিয়া থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল আইরিন পারভিনকে নিজ বাড়ি থেকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

রাজশাহীতে হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশ : ০৪:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪