১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ নিহত দুই

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল
  • প্রকাশ : ০৪:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / 92

টাঙ্গাইলে আলাদা দুই জায়গায় ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার সকা‌লে সদর উপ‌জেলার আনালিয়াবাড়ি রেল ব্রিজের কাছে এবং একই উপজেলার পয়লা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সেনা সদস্য ফখরুল ইসলাম (২০)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনে ছেলে। ফখরুল বগুড়া ক্যান্টমেন্টে কর্মরত ছিলেন।
অপর নিহতের নাম খন্দকার আবুল কালাম (৪২)। পেশায় নৈশপ্রহরী কালাম দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ প‌রিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই সেনা সদস্যের মর‌দেহ উদ্ধার করা হয়েছে। তিনি ছুটি শেষে বগুড়া ক্যান্টমেন্টে যা‌চ্ছি‌লেন ব‌লে প‌রিবার জা‌নি‌য়ে‌ছে। কিন্তু কোনো ট্রেনে কাটা পড়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অপর দি‌কে, ঘারিন্দা রেলওয়ে এসআই আলী আকবর নৈশপ্রহরী আলী আকবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ নিহত দুই

প্রকাশ : ০৪:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪