প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, উপ-প্রেস সচিব ও ফটোগ্রাফার নিয়োগ
- প্রকাশ : ০৭:২৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / 95
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন এবং কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন)।
ফেরদৌস আহমেদ খান ও ড. শহীদ হোসাইনকে সরকারের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে মশিউর রহমান উপসচিব পদমর্যাদায় পুনরায় নিয়োগ পেয়েছেন।
রোববার পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
অপর এক আদেশে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে পুনরায় নিয়োগ পেয়েছেন হাসান জাহিদ তুষার। এর আগে ২০১৯ সালের ৪ মার্চ একই পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।
এছাড়া প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে পুনরায় নিয়োগ পেয়েছেন আন্দ্রিয় স্কু। এস এম গোর্কিও আবার প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।










