০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার স্ত্রীসহ ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশ : ০১:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / 61

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের ইসলামাবাদের জবাবদিহিতা আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট)।
এছাড়া আদালতটি ইমরান খান ও তার স্ত্রীকে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে ১০ বছরের নিষেধাজ্ঞাও দিয়েছে এবং তাদের আলাদাভাবে ৭৮ কোটি ৭০ লাখ রুপি জরিমানা করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলছে, বুধবার সকালে এই রায় আসে। আদালত সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে তাদের অনুপস্থিতিতে সাজা দেন।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় গোপন বার্তা ফাঁসের মামলায় (সাইফার) ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত।
পাকিস্তানি পেনাল কোডের ৩৪২ ধারা অনুসারে শুনানির শুরুতে ইমরান ও তার স্ত্রীকে একটি প্রশ্নপত্র দেয়া হয়।
শুনানির সময় বিচারককে প্রশ্ন করে ইমরান খান বলে, আপনি এতো ব্যস্ত হয়েছেন কেন? গতকাল তাড়াহুড়ো করে আমার সাজা ঘোষণা করা হয়েছিল।
অ্যাকাউন্টিবিলিটি আদালতের বিচারক মুহাম্মদ বশির ইমরানকে জবানবন্দি দিতে বলেন। এর জবাবে ইমরান খান বলেন, তার আইনজীবী এলে তিনি জবানবন্দি দেবেন।
ইমরান খানের বরাত দিয়ে দ্য ডন বলেছে, তিনি এই আদালতে হাজির হয়েছিলেন শুধু তার উপস্থিতি চিহ্নিত করার জন্য।
ইমরান খানের ১০ বছর কারাদণ্ডইমরান খানের ১০ বছর কারাদণ্ড
আগামী আট ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এই তৃতীয় রায় ঘোষণা করা হলো। ইমরান খানের দল পিটিআই এই নির্বাচনী প্রতীক ছাড়াই এবার প্রতিদ্বন্দ্বিতা করছে।

Please Share This Post in Your Social Media

এবার স্ত্রীসহ ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

প্রকাশ : ০১:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪