০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার চৌফলদন্ডী ব্রীজ থেকে ১৪ বস্তা ইয়াবা উদ্ধার নুনিয়ারছড়ার ফারুক সহ আটক-২ জন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১০:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 73
 
সাহাব উদ্দিন,কক্সবাজার
কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রীজের কাছাকাছি একটি বোট থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার করা হয়েছে। সাত বস্তায় ১৪ লাখ ইয়াবা রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে কক্সবাজারের পুলিশ সুপারের হাসানুজ্জামানের নেতৃত্বে এক অভিযান চালিয়ে পুলিশ এই ইয়াবার বৃহৎ চালান জব্দ করেছে। এই চালানের সাথে জড়িত দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন শহরের উত্তর নুনিয়ারছড়ার তিন রাস্তার পাশের বাসিন্দা জহিরুল ইসলাম ফারুক,সে স্থানীয় নজরুল ইসলাম এবং ঝিলংজা ইউপির সাবেক মেম্বার রাজিয়া বেগমের ছেলে। ঘটনাস্থল থেকে কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো এই অভিযানে একটি বোট থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কাটুন ইয়াবা পাওয়া গেছে। সর্বমোট ১৪ লাখ ইয়াবা হবে প্রাথমিক গণনায় ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, এই চালানের সাথে একটি চক্র জড়িত। এই চক্রের দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

কক্সবাজার চৌফলদন্ডী ব্রীজ থেকে ১৪ বস্তা ইয়াবা উদ্ধার নুনিয়ারছড়ার ফারুক সহ আটক-২ জন

প্রকাশ : ১০:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১