০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার ৫৭তম আসর শেষ হচ্ছে আজ

নাহিদ হাসান, ঢাকা
  • প্রকাশ : ০৯:০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • / 60

আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। অর্থাৎ বিশ্ব ইজতেমার ৫৭তম আসর শেষ হচ্ছে আজ। শেষ দিনের আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল রাত থেকেই ইজতেমা ময়দানে বাড়ছে ভিড়। মাঠে ঠাঁই না পেয়ে অনেকেই অবস্থান নিচ্ছেন আশেপাশের সড়কে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে দেখা যায় আখেরি মোনাজাতে অংশ নিতে বেড়েছে মুসল্লিদের চাপ। মাঠ পেরিয়ে সড়কেও যেন তিল ধরার স্থান নেই। ভিড়ের মধ্যে সঙ্গে আসা মানুষকে খুঁজে পেতেও বেগ পেতে হয় অনেককে। তবে এত ভিড়েও কারও অভিযোগ নেই, বরং আছে অসামান্য ধৈর্য্য আর প্রাপ্তির আনন্দ।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী সূত্রে জানা গেছে, হেদায়েতি বয়ানের পর ইজতেমার শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শেষ হয়ে যাবে।
প্রসঙ্গত, তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলে ওই পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয় ৯ ফেব্রুয়ারি। যা শেষ হবে আজ। এই পর্বের নেতৃত্বে রয়েছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

Please Share This Post in Your Social Media

বিশ্ব ইজতেমার ৫৭তম আসর শেষ হচ্ছে আজ

প্রকাশ : ০৯:০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪