০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঘন কুয়াশা : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
- প্রকাশ : ০২:৩৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / 96
রাজবাড়ীর দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন দেশ রূপান্তরকে ফোনে ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেন।
মোহাম্মদ সালাউদ্দিন বলেন, শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে তখন থেকেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।




















